সদারঙ্গের মুক্তা জয়ন্তীর প্রাক-উৎসব আজ

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের ত্রিশ বছর পূর্তিতে মুক্তা জয়ন্তীর মূল পর্বের পূর্বে আয়োজিত প্রাক–উৎসব আজ বিকেল ৪.৩০টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত হবে। এতে থাকবে মুক্তাজয়ন্তীর লোগো উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন, সেমিনার। সেমিনারের বিষয় : সাংস্কৃতিক সংগঠনের প্রচার–প্রসারে প্রচার মাধ্যমের ভূমিকা। এতে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আলোচনা করবেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক ও কবি রাশেদ রউফ, দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজ। প্রবন্ধ উপস্থাপন করবেন পণ্ডিত ড. স্বর্ণময় চক্রবর্ত্তী। শেষে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ শিল্পকলায় নাট্যাধারের নতুন নাটক ‘পাহাড়ি বিছে’
পরবর্তী নিবন্ধপাঁচ বছর পর আবারও সোনারগাঁয়ের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক