সততা দেশপ্রেম নৈতিকতাই মহানবীর (দ.) প্রদর্শিত শিক্ষা

আসসুফ্‌ফা ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসার মাহফিলে বক্তারা

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

আনোয়ারা বটতলীস্থ হাজী আমিরসোলায়মান ফাউন্ডেশন পরিচালিত আসসুফ্‌ফা ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল ১২ সেপ্টেম্বর মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য স ম হামেদ হোসাইন। তিনি বলেন, শিক্ষা সভ্যতার দিক থেকে মানুষ অনন্য উচ্চতায় পৌঁছলেও মানুষের নৈতিক মান ক্রমশই নিচে নামছে। ফলে বৈষয়িক ও বস্তুগত উন্নতি সত্ত্বেও মানুষ শান্তি ও স্বস্তিতে নেই। মহানবীর (.) জীবনাদর্শের পরিপূর্ণ অনুসৃতির মাধ্যমে শান্তি ও জননিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। সততা, চারিত্রিক উৎকর্ষতা, দেশপ্রেম ও নৈতিকতাবোধে উজ্জীবিত হওয়াই মহানবীর (.) প্রদর্শিত শিক্ষা। মাহফিলে মুখ্য আলোচক ছিলেন আসসুফ্‌্‌ফা ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসার সুপার মাওলানা আবু বকর নূরী। মাওলানা সৈয়দ ফরহাদ রেজা কাদেরীর সঞ্চালনায় মাহফিলে ঈদে মিলাদুন্নবীর (.) তাৎপর্য ও মহানবীর (.) জীবন দর্শনের ওপর আলোচনা করেন মাওলানা হাফেজ বজলুর রহমান হাশেমী, মাওলানা আবদুল কাদের, হাফেজ মাওলানা জালাল উদ্দিন, মাওলানা জুবাইর রেজা, হাফেজ আবদুল মালেক। এতে বিশেষ অতিথি ছিলেন মাস্টার নুরুল আলম, কবির আহমদ, মাস্টার আবদুস সাত্তার, খায়ের আহমদ, কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন ফাতেমা খানম আইরিন, তাছবির সুলতানা নাঈমা, সাইমা আকতার, মাইমুন আকতার, ফারজানা আকতার মনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবকল্যাণ শান্তি সাম্য সম্প্রীতিই সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) দর্শন
পরবর্তী নিবন্ধ১নং সাইট নতুন জামে মসজিদ পরিচালনা পরিষদের মাহফিল