শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই

অরবিট স্কুলে জেলা পরিষদ প্রশাসক শামীম

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে হবে। এ জন্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার পাশাপাশি খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। শুধু রাজধানী বা বড় শহর নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান তরুণদেরও জাতীয় পর্যায়ে সুযোগ করে দিতে হবে। গত শনিবার সকালে নগরের অক্সিজেন স্পোর্টস জোনে অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ, খুলশী শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন। অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো.আমিরুল হক (এমরুল কায়েস) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা রিবা, খুলশী ক্যাম্পাসের প্রিন্সিপাল বেলাল হোসেন, ভাইস প্রিন্সিপাল শিহাব, অক্সিজেন ক্যাম্পাসের কোর্ডিনেন্ট ভাইস প্রিন্সিপাল শিহাব ইকবাল ও কোঅর্ডিনেটর তোফাজ্জল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট খেলতে আরব আমিরাত গেছেন অধিনায়ক শান্ত
পরবর্তী নিবন্ধবাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে মেসির শেষ ম্যাচ