শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়দের মতবিনিময়

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের খেলা বিষয়ে ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেছেন আয়োজক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। গতকাল ২৯ জুলাই,বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মতবিনিময় সভায় শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও পরবর্তীতে টুর্নামেন্টে চট্টগ্রাম শিক্ষাবোর্ড অঞ্চলের খেলার বিষয়ে উপস্থিত ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়দের অবগত করেন এবং টুর্নামেন্টের খেলা পরিচালনায় তাদের সহযোগিতা কামনা করেন। সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন, কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম, নগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি এস এম শহিদুল ইসলাম, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা ও সাবেক খেলোয়াড় হাফিজুর রহমান, সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজু, চট্টগ্রাম ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ফারুক, কোচ নাজিম উদ্দীন নাজু, ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য মো. মামুন উদ্দিন, কাজী মিজানুর রহমান, জমির আহম্মদ, মো. লোকমান, মো. এয়াকুব আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিএমপি কমিশনারের স্টেডিয়াম পরিদর্শন