চবি উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান বলেছেন, প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায়ে দেশের সর্ববৃহৎ ও প্রাচীন সংগঠন হিসেবে এ সমিতি বেশ সমাদৃত। প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি আদায়ে উক্ত সংগঠনের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। অতীতে প্রাথমিক শিক্ষকদের যতগুলো দাবি পূরণ হয়েছে তার সিংহভাগই এ সংগঠনের হাত ধরেই এসেছে। তিনি সকলকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি গতকাল শনিবার হাটহাজারীস্থ মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচক ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, অশোক কুমার নাথ, মো. রমজান আলী চৌধুরী, সৈয়দ মো. নুরুল আবছার। কাউন্সিলে বিজয় কুমার দত্তকে সভাপতি, সৈয়দ আবু মো. এমরানকে সাধারণ সম্পাদক, মো. জহিরুল ইসলামকে নির্বাহী সভাপতি, মোহাম্মদ ইব্রাহিমকে সিনিয়র সহ–সভাপতি, সুজন তালুকদারকে নির্বাহী সম্পাদক, মো. মুজিবুর দৌলাকে অর্থ সম্পাদক করে ৫৫ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












