হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)
কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মুহাম্মদ আলমগীরের পরিচালনায় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ–সভাপতি নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। সভায় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম–সচিব মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, দারুত তায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক বাবুল, মুহাম্মদ মোশাররফ হোসাইন, মুহাম্মদ আহসানুল হক বাদল, মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, এস.এম রফিকুল, মুহাম্মদ সেলিম আহমদ খাঁন। সভায় সংগঠনের গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামি ১৩ অক্টোবর কেন্দ্রীয় বর্ধিত সভা ও ২৭ রবিউল আওয়াল মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের উদ্যোগে সারা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।














