শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে খুলশী বেস্ট ইলেভেন ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব। গতকাল সোমবার শহীদ শাহজাহান মাঠে দিনের প্রথম ম্যাচে খুলশী বেস্ট ইলেভেন ১–০ গোলে ফটিকছড়ি হাসনাবাদ খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রহিম। দিনের অপর ম্যাচে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব ৪–০ গোলে মুহুরীপাড়া একাদশ ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। এ খেলায় টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবের ইরফাত। তিনি পরে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। অপর গোলটি করেন ইয়াছিন। দুটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, বন্দর সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ফরিদুল আলম। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, ডা. একে এম আশরাফুল করিম, হাবিবুর রহমান মাসুম, আমান উল্লাহ আমান, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, এইচ এম হাসান, মোহাম্মদ মিজান, হায়দার কবির প্রিন্স, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ এয়াকুব আলী, বাদশা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।












