শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু

| শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:২৮ পূর্বাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে আজ ৫ জুন থেকে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। মোট ২৩টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজ বিকাল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধক থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। উদ্বোধনী দিনে খেলায় অংশ নেবে ডালিয়া নাজনীন স্মৃতি সংসদ এবং শহীদ লাইন ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধদিলারার রেকর্ডে ডাচদের হারালো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচট্টলা রানার্সের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আজ