লোহাগাড়ায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি। গতকাল শুক্রবার লোহাগাড়ায় বন্যার স্রোতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনঃনির্মাণ করার জন্য ঢেউটিন বিতরণ কর্মসূচি পালন করেন এফডিইবির চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি প্রকৌশলী জয়নুল আবেদীন, দক্ষিণ জেলা সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ ইউসুফ, ডা. সিদ্দিক আহমেদ, হারুন উর রশিদ, মাওলানা রেজাউল করিম, হাফেজ রাশেদুল ইসলাম, মুহাম্মদ হারুনুর রশিদ, মাস্টার নাজিম উদ্দিন, কফিল উদ্দিন, ওসমান গনী, নুরুল ইসলাম, আব্দুল গফুর, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ রিফাত, মন্জুরুল ইসলাম চৌধুরী, হাফেজ আব্দুর রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












