লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝাই ট্রাক

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৫:৪৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে পাথর বোঝাই একটি ট্রাক। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সোহাগ মিয়া জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি পাথর বোঝাই ট্রাকটির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ফলে ট্রাকে থাকা পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দুর্ঘটনার পর পরই চালক ও সহকারি ঘটনাস্থল ত্যাগ করায় তাদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটি পাথর বোঝাই করে কঙবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনাকবলিত পাথর বোঝাই ট্রাকটি মালিক পক্ষ উদ্ধার করে নিয়ে যাবেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধথানচিতে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি
পরবর্তী নিবন্ধমামা গ্রুপের ৭ জন গ্রেপ্তার