লিওনাইন অনূর্ধ্ব-২০ দাবা টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর শুরু

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেস্‌ একাডেমি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিজেকেএস কনভেনশন হলে লিওনাইন অনূর্ধ্ব২০ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট শুরু হবে। আগামী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক দাবার নিয়ম ও বিধি অনুসরণ করে টুর্নামেন্টটি পরিচালিত হবে। দেশের বিভিন্ন স্থান থেকে অনূর্ধ্ব২০ বয়সী দাবাড়ুরা এতে অংশগ্রহণ করতে পারবেন। প্রয়োজনে যোগাযোগ: ০১৮১৯০৮৪৬৪৬ (তনিমা পারভীন) ০১৮৬৬৪৯০৯৫৫(মো. নুরুল আমিন)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅজয় ফিজিক্যাল কারাতে স্কুলের বেল্ট প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্সি আন্তঃ হাউজ দাবা ও টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন