অজয় ফিজিক্যাল কারাতে স্কুলের বেল্ট প্রদান অনুষ্ঠান

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের বেল্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান হাটহাজারী জেলা পরিষদ অডিটোরিয়ামে মিলনায়তনে সম্পন্ন হয়। অনুষ্ঠানে অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের সভাপতি সিহান অধ্যক্ষ অজয় দে’র সভাপতিত্বে এবং সঞ্চালক জাহেদ উদ্দিন বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান তকি। উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার হারুন উর রসিদ, বক্তব্য রাখেন নাছির চৌধুরী।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ পি কে এস সি গভর্নিং বডি স্থায়ী কমিটির সদস্য নেজাম উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মিজানুর রহমান, সাবেক ওসি গোবিন্দ দাশ, আইটিএফ বাংলাদেশ এর সভাপতি মো. আলী আকবর, সেনসি ইউনুস গাজী, সেনসি ইসহাক। সার্বিক সহযোগিতা করেন শিক্ষক দিয়া দে আঁখি, শিক্ষক শিবু শীল, অর্প তালুকদার, মেহেদী হাসান হাসিব, মো. কাওছার, মো. মাঈনুল,আবু বকর, সাংবাদিক হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহকিতে চীনের বিপক্ষে বুক চিতিয়ে লড়ল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধলিওনাইন অনূর্ধ্ব-২০ দাবা টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর শুরু