জাপানে উড়োজাহাজে সাপ, বাতিল হল ফ্লাইট

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

জাপানের ফুকুওকা বিমানবন্দরে জাপান এয়ার কমিউটারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। একজন মেকানিক উড়োজাহাজের কার্পেটের নিচে একটি সাপ দেখতে পাওয়ার পর ফ্লাইট বাতিল হয়। খবর বিডিনিউজের।

সাপটি ছিল লম্বায় প্রায় ৪০ সেন্টিমিটার। তবে এটি বিষধর ছিল না। প্রায় ২৪ ঘণ্টা পর একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ সাপটিকে উদ্ধার করেন। উড়োজাহাজটি ইজুমো বিমানবন্দর থেকে এসে পৌঁছেছিল এবং কাগোশিমা প্রশাসনিক এলাকা অভিমুখে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

ঠিক সেই মুহূর্তে সাপটি দেখা যায়। এরপর ফ্লাইট বাতিল করা হয়। সাপটি বন্য পরিবেশ থেকে উড়োজাহাজের ভেতরে ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কীভাবে এটি উড়োজাহাজের ভেতরে ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের দুর্ভোগের জন্য জাপানের বিমানসংস্থা ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে, এবারই প্রথম তাদের কোনও উড়োজাহাজে যাত্রী বসার স্থানে সাপ পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের স্বপ্নের কথা নিয়ে সিনেমা ‘অন্যপাতা’
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থির বিশ্ববাজার, ১১২ ডলার ছাড়াল তেলের দাম