লিও ক্লাব অব চিটাগাং বন্ধন আয়োজিত বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং কার্যক্রমে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বন্ধন লায়ন্স ক্লাবের ডিরেক্টর লায়ন আমজাদ হোসেন চৌধুরী বলেছেন,
শিক্ষার্থীদের পরিবেশের সুরক্ষায় সচেতন হতে হবে। ঘরের আশে পাশে গাছ রোপণের মধ্য দিয়ে সবুজ বিশ্বায়নে নিজেদের ভূমিকা রাখতে পারে। ব্লাড গ্রুপিং জানা থাকা যেকোন দুঃসময়ে সহায়ক একটি পদক্ষেপ হিসেবে প্রমাণিত। ব্লাড দেয়া এবং নেয়া উভয় ক্ষেত্রেই এই গ্রুপ জানা থাকা অত্যাবশ্যক। তিনি গতকাল রোববার লিও ক্লাব অব চিটাগাং বন্ধন আয়োজিত বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লিও ক্লাব বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম, শামসুল আলম আজাদ, মো. নাছির উদ্দিন ভূঁইয়া, মো. ইলিয়াছ হোসেন, পারভীন আক্তার, মো, আবীর, লায়ন আবু তাহের, মামুনুর রশিদ মামুন, মো. পারভেজ, ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন, লিও নুর মোহাম্মদ, মোহাম্মদ সজীব হোসেন, ফাহিম চৌধুরী, আরিয়া চৌধুরী, আহরাফ চৌধুরী, মেহরাজ হোসেন, মাহমুদুল হক কারিব, আজিজুর রহমান, মোহাম্মদ অয়ন, মোহাম্মদ রাহুল, আজমাইন কবির চৌধুরী, রবিউল হাছান, মো. সাকিব ও শুভ নাথ। প্রধান অতিথি বলেন,বৃক্ষরোপণ ও চর্চার মাধ্যমে বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে, পাশপাশি স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, রক্তের গ্রুপ জানা থাকাটা জরুরি।












