লায়ন্স জেলা ৩১৫ বি ৪ এর বার্ষিক কনভেনশনে লায়ন্স ইন্টারন্যাশনাল ডাইরেক্টর প্ল্যাগ পেলেন দেশের ও লায়নজিমের প্রবীণ আলোকচিত্রী জাপান বড়ুয়া। গত ১৫ মে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথি হিসেবে এ সম্মাননা প্ল্যাগ তুলে দেন লায়ন্সের ইন্টারন্যাশনাল ডাইরেক্টর লায়ন নাজমুল হক। লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দীন অপুর সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি ৪ এর প্রাক্তন গভর্নর লায়ন আসলাম চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেট এরিয়া লিডার লায়ন সাইফুল ইসলাম, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন হীরা, লায়ন্স জেলা ৩১৫ বি ৪ এর সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কোহিনুর কামাল, লায়ন্স জেলা ৩১৫ বি ৪ এর নব নির্বাচিত গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, নব নির্বাচিত ১ম ভাইস গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, নব নির্বচিত ২য় ভাইস গভর্নর লায়ন পারভিন মাহমুদসহ ঢাকা বিভাগের গভর্নর, জেলা লায়ন্স ৩১৫ বি ৪ চট্টগ্রামের প্রাক্তন গভর্নরসহ লায়নজিমের সিনিয়র নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












