লায়ন্স আই ইনস্টিটিউটে এমএলওপি কোর্সের ওরিয়েন্টেশন

| বুধবার , ২৯ জানুয়ারি, ২০২৫ at ৯:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অনুমোদিত মিড লেভেল অফথ্যালমিক পার্সোনাল (এমএলওপি) কোর্সে ২০২৫ ব্যাচের (৩য় ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গত ২৭ জানুয়ারি তারিখে সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ফাউন্ডেশনের সেক্রেটারী লায়ন ডাঃ দেবাশীষ দত্ত শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক ও চক্ষু বিষয়ক প্রশিক্ষণের ব্যাপারে বক্তব্য প্রদান করেন এবং একাডেমিক পরিচালক অধ্যাপক ডাঃ প্রকাশ কুমার চৌধুরী শিক্ষার্থীদেরকে এমএলওপি কোর্সের বিষয়ে বিশদ আলোচনা করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু এমজেএফ, হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন, উপ–পরিচালক ডাঃ শাবানা সুলতানা, সহকারী অধ্যাপক ডাঃ শেখ মোহাম্মদ মুরাদ এবং ডাঃ অনিন্দিতা চৌধুরী, এমএলওপি কোর্স কো–অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধপটিয়া হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন