রেলওয়ে পাবলিক হাই স্কুলে আবু সুফিয়ান এমপি’র ক্রীড়াসামগ্রী প্রদান

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই; মেধা ও যোগ্যতা থাকলে এটিকে ভবিষ্যৎ পেশা হিসেবেও গ্রহণ করা যায়। গত শনিবার সকালে নগরের রেলওয়ে পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভা শেষে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। আবু সুফিয়ান বলেন, সরকার ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে যারা খেলাধুলায় ভালো করবে, তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে। তিনি শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে আসক্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন প্রযুক্তির সঠিক ও প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করতে হবে। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও তাদের প্রতি নিয়মিত নজর রাখার আহবান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউস কাবাডি প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধমহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্টে এন্ট্রি আহবান