চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ আয়োজিত আন্তঃ হাউস কাবাডি প্রতিযোগিতা গত সোমবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়। সমাপনী খেলায় ইমরানুর রহমান হাউস ৫১–৩৬ পয়েন্ট এ হামজা চৌধুরী হাউসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য ও আন্তর্জাতিক কাবাডি রেফারি শাহ জালাল উদ্দীন। সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, শ্যামলী রাণী ভৌমিক, চঞ্চল বিশ্বাস ও হাউস মহাসচিব জিকু কুমার নাথ।












