রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

| সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার নাহার পার্কে উৎসবমুখর পরিবেশে রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২ মে শনিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

স্কুলের পরিচালক আল হাসান মনজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও সিজেকেএস কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনি। উদ্বোধক ছিলেন সমাজসেবক আবু বক্কর এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের নির্বাহী সদস্য লুৎফুল করিম সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবিউল হোসেন মুন্না, রিদুয়ানুল বারি মিঠু, আফরোজা সুলতানা, ফেরদৌস আকতার, জামশেদ আলম, জাকের হোসেন, সাইফুদ্দিন ও আরিফ প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেটিঙের মোট ৩৫টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি মো. সরওয়ার আলম চৌধুরী মনি বলেন, এই ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়ামনস্কতা, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পরে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

পূর্ববর্তী নিবন্ধএগিয়ে যাওয়ার পরও পরাজয়ে ক্ষুব্ধ মেসি
পরবর্তী নিবন্ধপটিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট