রাসূলের (দ.) আদর্শকে ধারণ করা আমাদের ঈমানী দায়িত্ব

ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুসে বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:১৮ পূর্বাহ্ণ

বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ মসজিদ : ইসলামি আকীদা ও শরীয়তের দৃষ্টিতে আহলে বায়াতে রাসুল (.) এবং আসহাবে রাসুল বা সাহাবায়ে কেরাম (.) উভয় দলেরই মর্যাদা অত্যন্ত উঁচুতে। মুসলিম জীবনে উভয়ের প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা পোষণ করা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের আদর্শকে ধারণ ও অনুকরণ করা ঈমানী দায়িত্ব। হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ মসজিদে ১৩ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (.) সমাবেশের ৪র্থ দিনে প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ১৬ আগস্ট হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ মসজিদে মহান রবিউল আউয়ালে বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামীন (.) নিখিল বিশ্বে আগমন উপলক্ষে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মা.জি..) সভাপতিত্বে ৪র্থ দিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের মুনতাজেম হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ফকিহ্‌ আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, বিশেষ বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ পরিচালক মাওলানা মুফতি মুহাম্মদ জামাল হোসাইন আলকাদেরী, আতুরার ডিপো জাহানপুর সামাদপুর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ তাহের হাসান সুলতানী, মাওলানা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, মাওলানা মুহাম্মদ জাফর আলম প্রমুখ। শাহজাদাগণের মধ্যে উপস্থিত ছিলেন আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ কুলগাঁও শাখার সভাপতি শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী সাকিব, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, মুহাম্মদ নাজিমুল হাসান, মাওলানা আব্দুল্লাহ আল নিশান সহ অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন পরিশেষে মিলাদ কিয়াম ও তাবারুক বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদএ মিলাদুন্নবী (.)-এর ৪র্থ দিনের সমাবেশ সমাপ্ত হয়।

বাংলাদেশ মোহাম্মদিয়া ক্বাফেলা : বাংলাদেশ মোহাম্মদিয়া ক্বাফেলার উদ্যোগে মুহাম্মদীয়া খানকাহ শরীফে বারদিন ব্যাপী জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের চতুর্থ দিবসের আলোচনায় বক্তারা বলেন, রাসুলের (সা🙂 উপর দরুদ শরীফ পাঠ মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের নির্দেশ। আল্লাহ পাক রাব্বুল আলামীন পবিত্র কোরআনে সকল সম্মানিত নবী রাসুল গনের মিলাদ বর্ণনা করেছেন। তদমধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ বাধ্যতামূলকভাবে করার নির্দেশ দিয়েছেন। সাথে সাথে বক্তারা তাঁর আদর্শ অনুসরণেরও আহ্বান জানান। খানকাহ শরীফের প্রধান খাদেম ও মদিনা ওয়ালার গোলাম এ আর মুহাম্মাদ কামরুল ইসলামের আহবানে মহানবী (সা.) আগমন উপলক্ষে বিভিন্ন ধর্মের নবী রাসুল এবং মহামনিষীগণের বক্তব্য ও বর্ণনা শীর্ষক আলোচনা করেন ফয়জুল বারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ লেখক ও কলামিস্ট ড. মুহাম্মদ খলিলুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিল্লি সুন্নী মিশনের চেয়ারম্যান আল্লামা নাবিল আখতার নাওয়াজী নকসবন্ধী মা জি আ। এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মাহফিলে বক্তারা নির্ধারিত বিষয়ের উপর সারগর্ভ আলোচনা করেন। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আবু আহমদ আহযারী, মাওলানা মুহাম্মদ মনছুরুল হক আলকাদেরী, হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ মোছাদ্দেক মোর্শেদ কাদেরী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, এ আর ইঞ্জিনিয়ার মিনার উদ্দিন বাবর, বিশিষ্ট নাত খাঁ ও শায়ের মোহাম্মদ সরওয়ার আবেদীন, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ জাকের চিশতি, মুহাম্মদ সাইফুল ইসলাম সুহাস, মুহাম্মদ জিসান, মোহাম্মদ রাশেদ প্রমুখ। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দিল্লি সুন্নী মিশনের চেয়ারম্যান আল্লামা মাওলানা নাবিল আখতার নাওয়াজী নকসবন্ধী মা জি আ।

রাউজান আহলে সুন্নাত ওয়াল জামাআত : রাউজান প্রতিনিধি জানান, আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে রাউজানের হলদিয়াডাবুয়া মিলাদুনবী (সা🙂 কমিটির তত্ত্বাবধানে ২৬ তম জশনে জুলুছ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে এলাকার সুন্নিজনতার অংশগ্রহণে জুলুস বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর হযরত ইয়াছিন শাহ কলেজ মাঠে আয়োজিত মাহফিলে সকলে সমবেত হয়। মাহফিলের প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়্যদ জামাল আশরাফ, প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড.নূ ক ম আকবর হোসেন। আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলের সঞ্চালনায় ছিলেন মাওলানা এম বেলাল উদ্দিন ও মাওলানা মাসুমুর রশিদ কাদেরী। বক্তব্য রাখেন মুহাম্মদ আলী আকবর তৈয়্যবি, প্রিন্সিপাল আবু তৈয়্যব হামিদী, অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মননান, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, মোঃ কামাল মিয়া, মোঃ মহিউদ্দিন জীবন, মাওলানা আবদুল মতিন, মাওলানা মুনসুর উদ্দিন নেজামি, আল্লামা কাজী সাইদুল আলম খাকী, আল্লামা ইদ্রিছ আনসারি, মাওলানা শামসুল আলম নঈমি, মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী, মাওলানা আবুল বশর মাইজভান্ডারী, শাহাবু সওদাগর, মোঃ জামাল কোম্পানী, মাওলানা আহমদ হোসেন রেজভী, মাওলানা নাসির কাদেরী, মাওলানা দিদার নূরী প্রমুখ।

ইপিজেড আহলে সুন্নত ওয়াল জামায়াত এবং গাউসিয়া কমিটি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মহিমান্বিত রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজের পর ইপিজেড আহলে সুন্নত ওয়াল জামায়াত এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ সিমেন্ট ক্রসিং শাখার যৌথ উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়। সিমেন্ট ক্রসিং মোড় থেকে শুরু হয়ে মোটর শোভাযাত্রাটি এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। পরে বন্দরটিলা আলিশাহ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রা চলাকালে নবীপ্রেমিকরা নানা ধরনের ফেস্টুন ও ব্যানার হাতে দুরুদ ও সালামের ধ্বনিতে পুরো এলাকা মুখরিত করে তোলেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন এবং সুন্নতে রাসুল অনুসরণের আহ্বান জানান। শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার সেক্রেটারি মুহাম্মদ হারুন সওদাগর, সিমেন্ট ক্রসিং জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, কাজির গলি সোলতান আহমদ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন আনসারী এবং মকবুল মিস্ত্রি জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শফিউল আলকাদেরী। এছাড়াও সংগঠনের বিভিন্ন ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি এই মোটর শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

রাউজানের হলদিয়াডাবুয়া : রাউজান প্রতিনিধি জানান, আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজানের হলদিয়াডাবুয়া মিলাদুনবী (সা🙂 উদযাপন কমিটি ২৬ তম জশনে জুলুছ ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সৈয়্যদ জামাল আশরাফ বলেছেন, মুসলমান দাবিদার যেসব মানুষের অন্তরে নবী (সাঃ) অলিয়েকেরামের প্রতি ভক্তি নেই তারা মুসলমান নয়। গত বৃহস্পতিবার তিনি রাউজানের হলদিয়া হযরত ইয়াছিন শাহ কলেজ মাঠে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুনবী (সাঃ) মাহফিলে সকলে সমবেত সুন্নিজনতার বিশাল মাহফিলে বক্তব্য রাখছিলেন। সকালে মিলাদুনবী (সা🙂 উদযাপন কমিটির আয়োজনে এলাকায় বিশাল র‌্যালি সহকারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মাহফিলে প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড.নূ ক ম আকবর হোসেন। আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলের সঞ্চালনায় ছিলেন মাওলানা এম বেলাল উদ্দিন ও মাওলানা মাসুমুর রশিদ কাদেরী। বক্তব্য রাখেন মুহাম্মদ আলী আকবর তৈয়্যবি, প্রিন্সিপাল আবু তৈয়্যব হামিদী, অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মননান, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, মোঃ কামাল মিয়া, গাউছিয়া হক কমিটির মোঃ মহিউদ্দিন জীবন, মাওলানা আবদুল মতিন, মাওলানা মুনসুর উদ্দিন নেজামি, আল্লামা কাজী সাইদুল আলম খাকী, আল্লামা ইদ্রিছ আনসারি, মাওলানা শামসুল আলম নঈমি, মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী, মাওলানা আবুল বশর মাইজভান্ডারী, শাহাবু সওদাগর, মোঃ জামাল কোম্পানী, মাওলানা আহমদ হোসেন রেজভী, মাওলানা নাসির কাদেরী, মাওলানা দিদার নূরী প্রমুখ।

বোয়ালখালী উপজেলা গাউসিয়া কমিটি : পবিত্র বারো রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে ও জশনে জুলুছের সফলতার লক্ষ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখার যৌথ ব্যবস্থাপনায় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও র‌্যালি বের করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মীরপাড়াস্থ খানকা থেকে শুরু হওয়া স্বাগত র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পোপাদিয়া আকুবদণ্ডী হযরত নেয়ামত আলী শাহ ঈদগাঁ ময়দানে গিয়ে সমাপ্ত হয়। সেখানে গাউছিয়া কমিটি বাংলাদেশ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক কাজী এম এ জলিলের ব্যবস্থাপনায় ও গাউসিয়া কমিটি বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে সমাপনী জলসা, মিলাদ, কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আলহাজ্ব মাওলানা এম. এ মান্নানের ছদরাতে অনুষ্ঠিত র‌্যালিতে মোটরসাইকেল ও পিকআপ নিয়ে কয়েক হাজার আশেকে রাসুল অংশগ্রহণ করেন। বৃহত্তর বোয়ালখালী জুলুছ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আবুল মনছুর সওদাগর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ সভাপতি কাজী ওবায়দুল হক হক্কানি, আলহাজ্ব শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, মাওলানা আব্দুন নবী। আরো উপস্থিত ছিলেন এস এম মমতাজুল ইসলাম, আবুল মনছুর দৌলতী, মাওলানা জয়নুল আবেদীন আলকাদেরী, মাওলানা ফখরুদ্দীন, আলম খান, কাজী মিজানুল কাদের, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম, আবু সালেহ সাইফুল হক, ইসকান্দর আলম দিদারসহ আরও অনেকে।

ছিপাতলী দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া : হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসা ও গাউছিয়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে ছিপাতলী দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফের ব্যবস্থাপনায় ৩২তম পবিত্র জশনে জুলুসে ঈদমিলাদুন্নবী (.) উপলক্ষে ১২ দিনব্যাপী আজিমুশ্‌শান মিলাদুন্নবী (.) সম্মেলনের ১ম দিন ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্টের চেয়ারম্যান, কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মা.জি..) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের আল আযহারী, শাহজাদা মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী, প্রধান আলোচক ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদরাসার ফকিহ মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, ফটিকছড়ি হাদীনগর দরবার শরীফের সাজ্জাদানশীন, শাহজাদা মাওলানা ছৈয়্যদ মুহাম্মদ শহিদুল আলম শাহ আল হাদী। ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ শফিউল আলম আজিজি, বেতবুনিয়া ম্‌ঈুনুল উলুম রেজভীয়া সাঈদীয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন সহ অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে মিলাদ কিয়াম তাবরুকের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। উল্লেখ্য যে, ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা প্রতিদিন কেরাত ও না’তে রাসুল (.) পরিবেশন করবেন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সভা
পরবর্তী নিবন্ধকর্মক্ষেত্রে যৌন হয়রানি এখন শুধু স্পর্শ নয়