রাসুলের (সা.) শিক্ষা হৃদয়ে ধারণ করা ব্যতীত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়

জশনে জুলুস ও মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:৫০ পূর্বাহ্ণ

আমির ভাণ্ডার দরবার শরীফ : পটিয়া ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফে ২৪তম ১২ দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী (সা.) ও সালাওয়াতে রাসুল (সা.) মাহফিলের ৬ষ্ঠ দিবসের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক শাহসুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমিরীর () উপস্থিতিতে এতে মেহমানে আলা হিসেবে আসন অলংকৃত করেন, আলে রাসূল (.), আওলাদে গাউসুলআজম শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (.)। আউলাদে আমিরভাণ্ডারী মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহসুফি মাওলানা সৈয়দ মামুন রশিদ আমিরী, শাহসুফি সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহসুফি মাওলানা সৈয়দ আছরারএ আমির আমিরী, মাওলানা সৈয়দ শাহদাত হোছাইন আমিরী, মাওলানা সৈয়দ আশরাফুজ্জমান আমিরী। আলোচনা পেশ করেন আল্লামা মুহাম্মদ মাসউদ রেজভী, মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজিদ হোছাইন, মাওলানা মুহাম্মদ মোরশেদুল হক কাদেরী, মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম জেহাদী, মাওলানা মুহাম্মদ বখতিয়ার হামিদ কাদেরী। বিশেষ অতিথি ছিলেন মাহামুদ হাসান, মুহাম্মদ আবুল ফয়েজ, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ সেকান্দার কাদেরী, মুহাম্মদ নুরুল করিম বাদল, মুহাম্মদ আবদুল কুদ্দুস প্রমুখ। মাহফিলের শুরুতে বাদে আসর পবিত্র কুরআনে মজিদের খতম আদায় করেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ছাত্রবৃন্দ। বাদ মাগরিব কোরআন তেলাওয়াত এবং নাত শরীফ পরিবেশন করেন শায়ের মুহাম্মদ আশরাফুল, মিলাদ কিয়াম এবং দুরুদ শরীফের খতম আদায় করেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী। উপস্থাপনায় ছিলেন শায়ের মুহাম্মদ শওকত আলী ইরফান।

হযরত বায়েজিদ বোস্তামী দরগাহ্‌ শরীফ মসজিদ : হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ মসজিদে ১৩ দিনব্যাপী ঈদএ মিলাদুন্নবী (.) সমাবেশের ৩য় দিবস ১৫ আগস্ট হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ মসজিদে সম্পন্ন হয়েছে।

এতে সভাপতির বক্তব্য রাখেন আল্লামা শাহ্‌সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি..)। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় মহান রবিউল আউয়ালে বিশ্ব মানবতার মুক্তির দিশারীর আগমন উপলক্ষে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদএ মিলাদুন্নবী (.) সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী। এতে আলোচক ছিলেন চট্টগ্রামের ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী (মা.জি.), জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ মুহাম্মদ মুনির উদ্দীন আল কাদেরী, অঙিজেন জেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ অলিউর রহমান আল কাদেরী, আলহাজ্ব মাওলানা হাফেজ শিব্বির আহমদ ওসমানী প্রমুখ। শাহজাদাগণের মধ্যে উপস্থিত ছিলেন আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ কুলগাঁও শাখার সভাপতি শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, মুহাম্মদ নাজিমুল হাসান, মাওলানা আব্দুল্লাহ আল নিশান সহ অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন পরিশেষে মিলাদ কিয়াম ও তাবারুক বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদএ মিলাদুন্নবী (.)-এর ৩য় দিনের সমাবেশ সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

ওষখাইন দরবার শরীফ : ওষখাইন আলী নগর দরবার শরীফের আশেক, ভক্ত ও মুরিদানগণের উদ্যোগে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে জশনে জুলুছে ঈদমিলাদুন্নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওষখাইন আলী নগর দরবার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে গাড়ি বহর নিয়ে সকালে চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে গাছবাড়িয়া খানহাট, বদুর পাড়া রাস্টার মাথা, পাক্কা দোকান, বাদামতল হয়ে রৌশনহাট প্রদক্ষিণ শেষে পুনরায় বাদামতলস্থ সৈয়দ আমির কুলাল (রহ🙂 জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত জুলুস শেষে এক বিশাল মাহফিলে মিলিত হয়।

জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ ছদারত করেন ওষখাইন দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজক্বারী মৌলানা মোহাম্মদ নিজাম উদ্দীন ছিদ্দিকী ওযখাইনগিরি। মেহমানে আলা ছিলেন আওলাদে আলী রজা কানু শাহ্‌ (🙂 পীরজাদা মৌলানা মোহাম্মদ জিয়া উদ্দীন ছিদ্দিকী ওযখাইনগিরি এবং সার্বিক নির্দেশনায় ছিলেন শাহাজাদা মোহাম্মদ জহুর উদ্দীন ছিদ্দীকি ওষখাইনগিরি

জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীম আহমদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরী, গোমদন্ডী দরবার শরিফের সাজ্জাদানশীন পীরজাদা আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি (.জি.), হযরত মৌলানা আবু ইউসুফ নূর কাদেরী, মাইজভান্ডারি মরমী গোষ্টির সিরাজুল মোস্তফা।

খুলশী মুহাম্মদীয়া খানকাহ্‌ শরীফ : বাংলাদেশ মোহাম্মদিয়া ক্বাফেলার উদ্যোগে মুহাম্মদীয়া খানকাহ শরীফে বার দিনব্যাপী জসনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের তৃতীয় দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, রাসুলের (সা.) শিক্ষা হৃদয়ে ধারণ করা ব্যতীত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাঁরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

উক্ত খানকাহ শরীফের প্রধান খাদেম মদিনা ওয়ালার গোলাম এ আর মুহাম্মাদ কামরুল ইসলামের আহবানে মহানবী আধ্যাত্মিক পথ অনুসরণ, ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে পীর আউলিয়াদের অবদান শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট ড. মাসুম চৌধুরী। কঙবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক প্রভাষক, বন্দর রহমানিয়া শাহী জামে মসজিদের খতিব, জাতীয় শিশু সংগঠন ফুটন্ত ফুলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ তানভীর আহমেদ আযহারী ( মা জি আ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন। এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তারা নির্ধারিত বিষয়ের উপর সারগর্ভ আলোচনা করেন। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ মনছুরুল হক আলকাদেরী, হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ মোছাদ্দেক মোর্শেদ কাদেরী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, মাষ্টার মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন, বিশিষ্ট নাত খাঁ ও শায়ের মোহাম্মদ সরওয়ার আবেদীন, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ জাকের চিশতি, মুহাম্মদ সাইফুল ইসলাম সুহাস, মোহাম্মদ মিঠু, মুহাম্মদ জিসান, মুহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ রাশেদ প্রমুখ। মুহাম্মাদীয়া ক্বাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম এ আর কামরুল ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, হযরত মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নামানুসারে এ ক্বাফেলা ও খানকাহ্‌ শরীফের নামকরণ করা হয়েছে। এখান থেকেই নবী জীবনের আদর্শ গ্রহণের মাধ্যমে ব্যক্তি জীবনে রাসুলের আদর্শ গ্রহনের মাধ্যমে নিজেদের আশেকে রাসুল হিসেবে গড়ে তোলার পাশাপাশি সকলকে প্রকৃত ঈমানী জ্ঞান সমৃদ্ধ হয়ে রাসুলের আদর্শ বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বোয়ালখালী হযরত শাহ উজির আউলিয়া দরবারের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ মুহাম্মদ আবুল হাসেম মাইজভান্ডারী।

দরবারে হাশেমীয়া : মহানবী হযরত মুহাম্মদ (.) মক্কা থেকে মদিনায় হিজরতের মাধ্যমে ইসলামী ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। একটি আদর্শ ইসলামী সমাজ, স্বাধীন রাষ্ট্র ও পূর্ণাঙ্গ সভ্যতার গোড়াপত্তন করে ইসলামী নবজাগরণের অনন্য মাইলফলক হিসেবে রূপান্তরিত হয়েছে। গত ১৯ আগস্ট দরবারে হাশেমীয়ায় আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে ১২ দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) শীর্ষক সেমিনারের ৭ম দিবসে বক্তারা একথা বলেন। গোলজার হাশেমী ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ড. আল্লামা মুহাম্মদ কাওকাব নূরানী উকাড়বী।

আলোচনায় অংশগ্রহণ করেন আল্লামা ইব্রাহীম হানাফী, মুহাম্মদ সিরাজ উদ্দিন আলকাদেরী, মুহাম্মদ জামাল উদ্দিন কাদেরী, মুহাম্মদ মুনিরুল ইসলাম আশরাফী, কাযী মুহাম্মদ আবুল এহছান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ আবুল বোরহান হাশেমী, মাওলানা মুহাম্মদ ইদরীস আনসারী, হাজী মুহাম্মদ আবুল কাশেম সওদাগর, মনজুর আলম মঞ্জু, হাজী মুহাম্মদ সোলাইমান সওদাগর, মাস্টার মুহাম্মদ আহমদ ছফা, জাফর আহমদ খান নূরী, এস এম শরীফুল ইসলাম, নিজাম উদ্দিন আশরাফী, ইদ্রিস আলম কাদেরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল আজিজ, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

চবিতে গাউসিয়া কমিটি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাউসিয়া কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে চাকসু কার্যালয় প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি শুরু হয়ে শহীদ মিনার ও কাঁটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। জিরো পয়েন্টে জুলুস শেষে মিলাদকিয়াম ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি মুহাম্মদ ইরফান উদ্দিন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তারেক, আহমেদ শাহ আদিলসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। এছাড়া চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক এবং মুহাম্মদ ইরফান উদ্দিন ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন।

রাঙ্গুনিয়া গাউসিয়া কমিটি : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে রাঙ্গুনিয়ায় জুলুস ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা (উত্তর) গাউসিয়া কমিটির আয়োজনে ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহযোগিতায় জুলুসটি তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে রাণীরহাটমরিয়মনগর সড়কে ইসলামপুর গাবতল, চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, কাপ্তাই সড়ক, চন্দ্রঘোনা লিচুবাগান হয়ে হোছনাবাদ দক্ষিণ নিশ্চিন্তাপুর সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। উপজেলা (উত্তর)গাউসিয়া কমিির সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান সওদাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান ম্যানেজমেন্ট এডুকেশন বোর্ডের যুগ্ম সচিব অধ্যাপক মুহাম্মদ গোফরান। প্রধান বক্তা ছিলেন সুন্নী নূরানী বোর্ডের চেয়ারম্যান আল্লামা আবু আসাদ মোহাম্মদ জোবাইর রজভী। মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আ ত ম লিয়াকত আলী।

অধ্যক্ষ সৈয়্যদ মুহাম্মদ গোলাম কিবরিয়া ও কাজী মামুনুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী, সহ সভাপতি ইউসুফ কামাল, মীর্জা উমরাহ মিয়া, কাজী মোহাম্মদ লোকমান, ফজলুল কাদের, এইচ এম শহীদুল্লাহ, উদযাপন কমিটির আহবায়ক ওয়াকিল আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, আব্দুল খালেক, মুহাম্মদ সরওয়ার আলম, জামাল উদ্দিন, সালেহ আহমদ, কাজী মোহাম্মদ আইয়ুব, মাওলানা নুরুল আবছার, আব্দুল মান্নান রজভী, সাইফুল ইসলাম আল কাদেরী, মুহাম্মদ হোসাইন, আব্দুল কুদ্দুস, সেকান্দর হোসাইন প্রমুখ। শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহানগর ওলামা দলের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবাংলা কবিতায় পালাবদল এবং একজন শামসুর রাহমান