রামগড়ে সরকারি চাল বিতরণে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ৫:০০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২০২৫২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত টিআর (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি গঠন করা হয়েছে। রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) এবং গঠিত কমিটির আহ্বায়ক হাসান মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা ত্রাণ ও পুর্নর্বাসন কর্মকর্তা দুর্জয় গোস্বামী এবং সহকারী কমিশনার শরিফুল ইসলাম।

স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়চাল বরাদ্দে অনিয়মের অভিযোগে সোমবার বেলা ১১টায় রামগড় পৌরসভা কার্যালয়ে তদন্ত কমিটির সভা অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল দেশের বিভিন্ন গণমাধ্যমে খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রকল্প বাস্তবায়ন

কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সরকারি বরাদ্দকৃত ২৭ মেট্রিক চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধআয়কর নথি অডিটের কথা বলে ফোনে টাকা চাইলে কী করবেন?
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১