রাবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১০ জুন, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী কর্মসূচির উদ্বোধন করেন। এদিন রাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ প্রেক্ষিতে এ কার্যক্রম শুরু হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবিরসহ রাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী থানার ধর্ষণ মামলার পলাতক আসামি কাপ্তাই থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনিউমার্কেট এলাকার আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ৭