রাতআপ ১৪৩৩-৩৪ বষের বাঁশখালী শাখা কমিটি গঠন

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:০১ পূর্বাহ্ণ

‎”রাহে ভান্ডার তরুন আশেকান পরিষদ” (রাতআপ) বাঁশখালী শাখা’র ১৪৩৩-১৪৩৪ বাংলা বর্ষের কমিটি গত ১৯ জুন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরের নাহার ক্লাব সংলগ্ন অফিসে গঠিত হয়। এসময় নতুন কমিটি গঠন উপলক্ষে একটি বিশেষ সভা রাতআপ বাঁশখালী শাখার সাবেক সভাপতি প্রকৌশলী মোঃ বাদশা আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের মোন্তাজেম, খলিফায়ে রাহেভান্ডারী এবং রাহেভান্ডার আশেকান পরিষদ (রাআপ)-এর সভাপতি ডাক্তার সূফি ছৈয়দ মোহাম্মদ আরেফ হোছাইন শাহ (মা.) এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খলিফায়ে রাহেভান্ডারী , রাহে ভান্ডার ওলামা পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক মুফতি মৌলানা মোহাম্মদ হায়দার আলী (এম.এ)।

‎এসময় আরও উপস্থিত ছিলেন, রাতআপ কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সভাপতি এডভোকেট মো: ইব্রাহীম বিপু এবং সাধারণ সম্পাদক আ.স.ম মোসলেহ উদ্দীন, রাতআপ  আশেকানে পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মহসিন, মাইজভান্ডার দরবার শরীফের (শাহ এমদাদিয়া) বিশিষ্ট মুরিদ ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন, রাওপ এর সদস্য হাফেজ মৌলানা মোহাম্মদ মিনহাজুল আলম (মা.), রাতআপ নতুন কমিটির তরিকত বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ হামেদ হাসান (মা.), রাতআপ বোয়ালখালী শাখার সদস্য আলী আজম সহ রাতআপ বাঁশখালী শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিতিগণের সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মোহাম্মদ বাদশা আলমকে পুনরায় সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। অতঃপর দোয়া -মোনাজাত করে আলোচনা সভার সমাপ্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসরদার ফজলুল করিম
পরবর্তী নিবন্ধপানির ট্যাংক বসাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু