রাঙ্গুনিয়ায় খালে ভাসছিল মানসিক ভারসাম্যহীন নারীর লাশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলায় সুরমা খাল থেকে ভাসমান অবস্থায় এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকার ১ ও ২ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি ব্রিজের নিচের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চন্দ্রঘোনা কদমতলী ও এর আশপাশ এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতেন। গত ২–৩ দিন ধরে তাকে এলাকায় দেখা যায়নি। পরে রবিবার সকালে স্থানীয় লোকজন খালে একটি মরদেহ ভাসতে দেখে রাঙ্গুনিয়া মডেল থানায় খবর দেন। পুলিশ খাল থেকে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমদিনার বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা বাংলাদেশের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসের দিনব্যাপী ডে ক্যাম্প