রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই দুই বসতবাড়ি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের কাটাখালী এলাকায় অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পূর্ববর্তী নিবন্ধমারা গেলেন চবির সাবেক শিক্ষার্থী শফিকুল সাজু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় একসঙ্গে তিন ছেলের জন্ম