রাঙ্গুনিয়ার আবদুল মান্নান হত্যা মামলায় প্রতিবেশীর তিন দিনের রিমান্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ষাটোর্ধ্ব বৃদ্ধ আবদুল মান্নানকে কুপিয়ে খুনের ঘটনায় প্রতিবেশী মো. হাসানউল্লা প্রকাশ মোজাম্মেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত মঙ্গলবার চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হান্নান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

বাদী পক্ষের আইনজীবী মো. জালাল উদ্দিন রাসেল আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৯ সেপ্টেম্বর হাসানউল্লা প্রকাশ মোজাম্মেল আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে আদালত উক্ত আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আদালতসূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত বৃদ্ধার ছেলে মো. আব্দুল্লাহ আল মাসুদ মোল্লা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধজাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
পরবর্তী নিবন্ধরুপ কুমার ধর