রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বাসু দেব বিশ্বাসের বাড়িতে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া ছয় পরিবারকে সহায়তা প্রদান করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। গতকাল শুক্রবার পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমজান আলী প্রতি পরিবারকে তিন সেট করে ত্রিপিস, শাড়ী, লুঙ্গী, এক বস্তা চাল, আলুডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র প্রদান করেন। এছাড়া গতকাল শুক্রবার দুর্গত পরিবার সমূহে বিভিন্ন সামগ্রী বিতরণ করে বদুমুন্সি পাড়া সমাজ কল্যাণ পরিষদ, ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সরকারপাড়া মুসলিম যুব সংর্ঘের পক্ষ থেকে। এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রমজান আলী, হাজী রফিক মিয়া, মোহাম্মদ আজিম, লোকমান মেম্বার, নেপাল কর, মীর হাসান, পূজা উদযাপন পরিষদের লিটন মহাজন, সাগর সেন, ছোটন বিশ্বাস, সুদীপ দে, দুলাল কান্তি দাশ, দোলন ঘোষ, টিটু চৌধুরী, অঞ্জন বিশ্বাস, সুভাশীষ চক্রবর্তী, সুজন দে প্রমুখ। উল্লেখ্য যে গত ৬ মে বুধবার রাত এক ভয়াবহ অগ্নিকান্ডে সরকার পাড়ার ছয় পরিবার একেবারে নিঃশ্ব হয়ে যায়।











