রাউজান ক্লাবের মাসিক সেমিনার

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

‘সুুখী সমৃদ্ধ পরিবার গঠনে পিতা–মাতার ভূমিকা অপরিহার্য। পিতা–মাতা আদর্শবান হলে সন্তানেরা কখনো বিপথগামী হতে পারে না। পারিবারিকভাবে শিষ্টাচার, সত্যবাদিতা, সততা, নিষ্টা অর্জন করার মাধ্যমেই সুখী পরিবার গঠন সম্ভব।’

রাউজান ক্লাবের উদ্যোগে আয়োাজিত ‘সুখী ও সমৃদ্ধ পরিবার গঠনে আমাদের করণীয়’ শীর্ষক মাসিক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সেমিনারে মূখ্য আলোচক ছিলেন ড. আবুল কালাম আজাদ বাশার। প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আজহারী। আবু বকর চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুল জব্বার, মোহাম্মদ শাহাজাহান মঞ্জু, প্রফেসর আবদুজ জাহের, মোহাম্মদ নোমান চৌধুরী, মোহাম্মদ জাফর আলম, ড. মুফতি এম এম জুবায়ের হাসানী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ, আলী মাহাবুব মোহাম্মদ হোসেন, এডভোকেট মোস্তাক আহমদ, ইফতেকার হোসেন খান চৌধুরী, ক্লাব নির্বাহী সদস্য মুহাম্মদ মহসিন চৌধুরী, শেখ মুহাম্মদ ওমর, ক্লাবের সহসভাপতি মো. রিয়াজুল হাসান, রফিকুল ইসলাম ইসলামাবাদী, সৈয়দ অহীদুল আকবর শাহীন, ডা. রাকিবুল হাসান চৌধুরী, কাজী আশরাফ উদ্দিন আহমেদ, মো. রিজোয়ান চৌধুরী রুবেল, মোহাম্মদ জাফর আলম, এসএম জাফর চৌধুরী, ক্লাব সম্পাদক নাছির উদ্দিন বাবুল, সিএম আলী হায়দার, মো. আশরাফ উদ্দিন, আরিফ মঈনুদ্দিন চৌধুরী, মুহাম্মদ মহসিন আবুল কাশেম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ বান্ধব পর্যটন সময়ের দাবি
পরবর্তী নিবন্ধমায়ার খেলার দ্বিতীয় মঞ্চায়ন আজ