রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম প্রতিদিনের চর্চার বিষয়

লেডিস ক্লাবে জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্রনজরুল জয়ন্তী গতকাল বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই কবির জয়ন্তী অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন ক্লাবের উপদেষ্টা ড. জয়নাব বেগম, সহ সভানেত্রী সাবিহা মুসা, সম্পাদিকা বোরহানা কবির, সদস্যা নূরী আরা সাফা। সদস্যা মর্জিনা আখতার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আলোচকরা দুই কবির প্রতি সম্মান জানিয়ে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের দুই দিকপাল। তাঁরা বাঙালির জীবনসমাজে আষ্টেপৃষ্ঠে জড়িত। প্রতিদিনের চর্চার বিষয়। এই কবিদের সৃষ্টিকর্ম আমাদের জানতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। দেশ ও জাতির মানস উন্নয়নে, মনন আলোকায়নে কাজে লাগাতে হবে। নতুন প্রজন্মের মাঝে এদের সৃজনসৌরভ পৌঁছে দিতে হবে। এ ব্যাপারে নারীসমাজকেও এগিয়ে আসতে হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

জয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন ক্লাব সদস্যা সকিনা বেগম চৌধুরী, সাহানা আখতার বীথি, মাইনু নিজাম, ফরিদা ফরহাদ, খালেদা আক্তার চৌধুরী, আশরাফুন্নেসা, রোকেয়া আহমেদ। দুই কবির কবিতা আবৃত্তি করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সহ সাংগঠনিক সম্পাদিকা শামীম আরা আহাদ, সদস্যা মেহের আফরোজ হাসিনা, সাকেরা সাদেক, নাজমা সাইদা বেগম, লায়লা ইব্রাহিম বানু, সালমা সাদেক, মনোয়ারা আলম রুবি। শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব সদস্যা মরিয়ম বেগম মিনা, সেলিমা মাহবুব, রোকেয়া জামান, লায়লা বেগম, হাজেরা আলম মুন্নী। অনুষ্ঠানে আগামী ২০ মে ‘একজন জিনাত আজম স্মারকগ্রন্থে’র প্রকাশনা উৎসবে সদস্যাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ’র সাবেক চিফ ইঞ্জিনিয়ার এ এম এম জিয়া হোসাইনের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবিশ্ব নার্স দিবসে রয়েল হাসপাতালের গণসচেতনতামূলক র‌্যালি