বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস স্মরণে রবিরশ্মির উদ্যোগে ‘জাগি গানের সুরে’ শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা গত ১৪ আগস্ট জেলা শিল্পকলা একাডেমির গ্যালারী হলে সভাপতি শিল্পী প্রনব কুমার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রবিরশ্মির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মহাদেব ঘোষ। ডা. মো নওশাদ খান ও রুম্পি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী চম্পা বিশ্বাস। স্বপন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে সঞ্চারী নৃত্যকলা একাডেমির শিল্পীরা বৃন্দ নৃত্য পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।











