‘আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার আনোয়ারা সদরের জয় কালি বাজারে থানার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুনায়েদ চৌধুরীর সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান বলেছেন,সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক সমাজের বড় ব্যাধি, মাদকের করাল গ্রাসে যুবসমাজ ধ্বংস হতে চলেছে তাই মাদক ব্যবসায়ীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না, তালিকাভূক্ত মাধব কারবারীদের আইনের আওতায় আনা হবে। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মাদক সেবীরা ইভটিজিং, চুরি, ছিনতাই, ধর্ষণ সব ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। তাই এদেরকে ছাড় দেওয়া যাবে না। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.নুরুল ইসলাম, এস এম শাহেদ, ফারুক হোসেন, আকতার উজ্জামান,মো রাশেদ প্রমুখ।












