যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ও (জেএসইউএস) গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালনোপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারী হলে এক সভা অনুষ্ঠিত হয়। জেএসইউএসের নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। ‘শিক্ষা বাজেট ঃ বাজেটের শিক্ষা’ শীর্ষক প্রতিপাদ্যের ওপর আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ( প্রশাসন ও অর্থ) মো. জসীম উদ্দিন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ইনামুল হাসান, বাশিস চট্টগ্রাম শাখার সভাপতি মো. ফিরোজ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম। জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক সাঈদুল আরেফীনের সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) মুনজিলুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক বিপুল বড়ুয়া, আল রাহমান, লিটন চৌধুরী, মোহাম্মদ আলী শিকদার, জনি রোজারিও লুৎফুন্নেসা রূপসা, মল্লিকা বড়ুয়া, শাহাদাত উল্লাহ কাজেমী, আনিস খোকন, সিরাজুল ইসলাম, নোমান উল্যাহ বাহার প্রমুখ। এতে বক্তারা বলেন, শিক্ষা বাজেট উন্নত মানব সম্পদ সৃষ্টি,কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি, সামাজিক সাম্যতা ও দায়বদ্ধতা তৈরিতে কার্যকর ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বৈশ্বিক নানা সংকটের কারণে অনেক দেশে শিক্ষায় বিনিয়োগ কমে এসেছে। শিক্ষকদের সম্মানের বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে টেকসই বিনিয়োগের মাধ্যমেই রচিত হতে পারে আধুনিক যুগোপযুগী গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থার ভিত।
জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন আগামীতে সরকারের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা বাজেট হয়ে উঠবে জনকল্যাণমূখী। ঝরে পড়া শিশুদের শিক্ষা কাঠামোতে নিয়ে জীবনঘনিষ্টও বাস্তবমুখী তৎপরতায় মান সম্মত বিনিয়োগ বান্ধব।













