চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এটি জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ উদ্যোগ। নদী–খাল–বিলসহ প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরি করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
গতকাল শনিবার হযরত আমানত শাহ (রহ.) মাজারসংলগ্ন পুকুরে জাতীয় মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন–শাহজাদা এনায়েত উল্লাহ খান, শাহজাদা শাহিন খান, শাহজাদা মারুফ শাহ আল–আমানতী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান ও হারুন জামান, সদস্য আনোয়ার হোসেন লিপু, মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, আবুল কালাম আহাদ, মাহবুব রহমান, জাকির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












