দি সিনিয়র সিটিজেনস সোসাইটি চট্টগ্রামের ফিন্যান্স সেক্রেটারি মোঃ মোহছেন আলী মহসিন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত শনিবার ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ আসর কোরবানীগঞ্জ জামে মসজিদে জানাজা শেষে বদরপাতি কবরস্থানে তাকে দাফন করা হয়। দি সিনিয়র সিটিজেনস সোসাইটি চট্টগ্রামের সভাপতি এম.এ. মালেক ও সাধারণ সম্পাদক সিরাজুল হক আনসারী সোসাইটির কার্যকরী কমিটি ও সকল সদস্যগণের পক্ষে মহরুম মোঃ মোহছেন আলী মহসিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরিশেষে মরহুমের ভূলত্রুটি ক্ষমা করে উনার জন্য দোয়া প্রার্থনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












