মুনিরীয়া যুব তবলীগের গাউছুল আজম কনফারেন্সের প্রস্তুতি সভা

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

আগামী ৯ জানুয়ারি চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আওলাদে রাসূল (দঃ) আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

কনফারেন্স উপলক্ষে গতকাল শনিবার বায়েজিদস্থ আরেফিন নগর কমপ্লেক্সে মোহাম্মদ শহীদ উল্লাহর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ। কনফারেন্স বাস্তবায়ন পরিষদের বিভিন্ন উপ–পরিষদের আহ্‌বায়ক ও যুগ্ম আহ্‌বায়কগণ তাদের স্ব স্ব পরিষদের প্রস্তুতির উপর বক্তব্য রাখেন। পরিশেষে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনোয়ারা বেগম
পরবর্তী নিবন্ধমেম্বার মো. ইস্কান্দর মিয়া