বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী বলেছেন, মরহুম বীর মুক্তিযুদ্ধা আবুল মনসুরের মত ন্যায়পরায়ণ, ও স্পষ্টবাদী আর জন্ম হবেনা। তিনি কাউকে ভয়ও করতেননা। তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। দেশের সার্থে তিনি ছিলেন অটল। সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মরহুম সৈয়দ আবুল মনসুরের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সীতাকুণ্ড এল কে সিদ্দিকী স্কয়ারে অনুষ্ঠিত উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরসালিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, জহুরুল আলম জহুর, ছালামত উল্লাহ, ইউসুফ নিজামী, সালেহ আহমেদ সলু, মহরম আলী, আব্দুল মান্নান, মো. মুনতাকিম হাকিম। উপস্থিত ছিলেন কামাল উদ্দিন চৌধুরী, বখতেয়ার উদ্দিন, মোস্তাফিজুর রহমান হিরো,কাজী এনাম, খুরশেদ আলম মেম্বার, কোরবান আলী সাহেদ, মো. ইসমাইল হোসেন, মো. সেলিম, মো. নাসির উদ্দিন, মো. রফিক, নুর মোহাম্মদ,কামরুল ইসলাম বাবলু, মো. আলাউদ্দিন, শাহিনুর পারভেজ, শাহিনুল সুলতানা সুমি প্রমুখ।










