মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মহাসড়কের মীরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবুল হক উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের আব্দুল হকের ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন মজিবুল হক। মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শরিফুজ্জামান বলেন, নিহত ব্যক্তির পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে রিকশাচালককে হামলার ঘটনায় গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ