গত ৭ আগস্ট আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীর অক্সিজেন নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র দরবার শরীফে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আধ্যাত্মিক মানবসেবা মূলক সংস্থা আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশন ও অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফী আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী ওয়াজেদী (মা.জি.আ.) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা মুহাম্মদ মহিউদ্দিন জহুর ওয়াজেদী, শাহজাদা মুহাম্মদ সাইফুদ্দিন জহুর ওয়াজেদী, শাহজাদা মুহাম্মদ মঈনুদ্দিন জহুর ওয়াজেদী, মাওলানা এম. এ আব্দুল মালেক, শাহ্ আমানত (রহ.) জামে মসজিদের খতিব আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, মাহমুদু হক আনচারী, হাফেজ মুহাম্মদ বয়ানসহ অসংখ্য আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিশেষে সকল হাজী, উমরাহ যাত্রী এবং দেশ ও জাতির কল্যাণে মিলাদ কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে উক্ত বিশেষ দোয়া মাহফিল সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।










