২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদরাসা বোর্ডের ফলাফলে বড় ধস নেমেছে। এবছর পাসের হার মাত্র ৫৫.৪৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ পরীক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। গত বছর জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ পরীক্ষার্থী।
সে হিসাবে এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ১৯ হাজার ৯ জন। গতবছর মাদরাসা বোর্ডে শূন্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৬টি এবছর তা বেড়ে ২২৬ টি হয়েছে। খবর বাংলানিউজের।
ফলাফল অনুযায়ী, মাদরাসা শিক্ষাবোর্ডের ফলাফল এ বছর প্রায় ১৩ শতাংশ কমেছে। ২০২৫ সালে যেখানে পাশের হার ছিল ৬৮.০৯ শতাংশ, তা এবছর কমে দাড়িয়েছে ৫৫.৪৯ শতাংশে। ২০২৪ সালেও মাদরাসা শিক্ষাবোর্ডের ফলাফল ছিল ৭৯.৬৬ শতাংশ। তার আগের বছর ২০২৩ সালে ৭৪.৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হন। গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।











