মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফুলছড়ি পাড়া সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগ

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পতেঙ্গা ৪১নং ওয়ার্ড ফুলছড়ি পাড়া জামে মসজিদ কমিটি ও মুসল্লীরা সহসর্বস্তরের এলাকাবাসী।

গতকাল শুক্রবার জুমার নামাজের পরে ফুলছড়ি পাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পতেঙ্গা ফুলছড়ি পাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানান। তারা বলেন, সমাজকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় ফুলছড়ি পাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব নবী হোসেন, মসজিদের খতিব মো: খালেদুর রহমান, সহসভাপতি লোকমান সওদাগর, সাধারণ সম্পাদক আয়ুব আলী, ইমরান, আবু বকর ছিদ্দিক, আবু তাহের, শেখ আহম্মদ, মো: ইসলাম, সায়েম, হোসেন, আদনানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা-বাবারা রামিসাদের কোথায় লুকাবে ?
পরবর্তী নিবন্ধপুলিশ সুপারের সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ