মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি–বাংলাদেশ আন্দরকিল্লা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) কনফারেন্স গত ১৭ সেপ্টেম্বর রাতে নগরীর আন্দরকিল্লাস্থ এমইএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এইচ.আর মেহেবুব জিকোর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি এড. শেখ মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন শেখ মুজিবুর রহমান বাবুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। আলোচক ছিলেন মাওলানা বদিউল আলম রিজভি, হাফেজ আবুল কালাম ও মিনহাজ উদ্দিন। প্রধান অতিথি আবু সুফিয়ান এমপি বলেন, আউলিয়া কেরামের উসিলায় এতদঞ্চলের মানুষ ইসলাম পেয়েছেন। তাঁদের অবদান সদাসর্বদা অনস্বীকার্য। বিদায় হজ্বের ভাষণের রেফারেন্স দিয়ে তিনি ধর্ম নিয়ে যেকোনো ধরনের বাড়াবাড়ি থেকে বিরত থাকার পরামর্শ দেন। আলোচকরা পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ.) গভীর তাৎপর্য ও গাউসুল আজম মাইজভাণ্ডারীর (ক.) সর্বব্যাপী গাউসুল আজমিয়তের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ী আইয়ুব আলীকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। উপস্থিত ছিলেন খালিদ, জিলানী, জায়দীদ, মনসুর, সাজ্জাদ, রনি, সানি প্রমুখ। শেষে সাজ্জাদ হোসেন আরমানের মাইজভাণ্ডারী সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।













