মা ও শিশু হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের আন্তঃবিভাগ উদ্বোধন

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের অধীনে অন্তঃবিভাগ গতকাল বুধবার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে হাসপাতালের সেমিনার হলে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের চিকিৎসাসেবা ও কার্যক্রমের উপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগীয় প্রধান ডা. শামসুন্নাহার বিনতে মান্নান। বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য মো. হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, প্রফেসর ডা. জালাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চর্ম রোগ অন্তঃবিভাগ চালু করায় মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। করোনাকালে মা ও শিশু হাসপাতাল রোগীদের চিকিৎসাসেবায় যে অবদান রেখেছে তা তিনি বিশেষভাবে স্মরণ করেন। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রমের সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সরকারের অনুরোধে সেন্টমার্টিন ২০ শয্যার হাসপাতাল পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মা ও শিশু হাসপাতাল এ অঞ্চলে স্বাস্থ্যসেবায় সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চট্টগ্রামে সমন্বিত স্বাস্থ্য সেবায় সব সময় মা ও শিশু হাসপাতালকে পাশে পেয়েছি। ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়নে এবং স্বাস্থ্যসেবায় আমরা সমন্বিতভাবে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন ডা. . কে. এম. আশরাফুল করিম, প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ। অনুষ্ঠান পরিচলনা করেন চর্ম ও যৌনরোগ বিভাগের রেজিস্ট্রার ডা. আরিফা হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং পারিজাতের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা