জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ঐতিহাসিক মহাশোভাযাত্রা সফল করার লক্ষ্যে এক সমন্বয় সভা গত ২৪ জুলাই নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার। পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, মিলন শর্মা, চন্দন দাশ, অরুন চৌধুরী, রবি শংকর আচার্য্য, সঞ্জিব বৈদ্য, হিল্লোল সেন উজ্জ্বল, কাজল কর, সুভাষ দাশ, বেন্টন কান্তি নাথ, বাবলু দেবনাথ, মাস্টার শ্যামল কান্তি দে, অধ্যাপক অসীম কুমার দে, অঞ্জন দত্ত, কানুরাম দে, ডা. বিজন কান্তি নাথ, প্রসেনজিৎ সরকার, অজয় দত্ত, অরুপ দাশ রুবেল, লিটু সূত্রধর, মিঠুন দে, রাসেল চৌধুরী, সাজু দাশ, শ্যামল দাশ, রাজু দাশ, সুকান্ত মজুমদার, শুভ দাশগুপ্ত, দিপ্তী দাশ, দেবাশীষ সেন প্রমুখ। সভায় জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা উপলক্ষে বিভিন্ন আঞ্চলিক কমিটি গঠনের জন্য ৬টি টিম এবং যুব সংগঠন ও কলেজ সংগঠনকে সমন্বয় করার জন্য কমিটি গঠন করা হয়। আগামী ৪ সেপ্টেম্বর আন্দরকিল্লা থেকে শুরু হবে জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা। প্রেস বিজ্ঞপ্তি।









