চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা ব্যাডমিন্টন কমিটির প্রথম সভা সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ চমকস সম্মেলন কক্ষে কমিটির চেয়ারম্যান মো. গোলাম রুহুল কুদ্দুস ডিসি, সিএসবি’র সভাপতিত্বে ও সম্পাদক নিয়াজ মোহাম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে ও হোসেন মটরসের পৃষ্ঠপোষকতায় আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর চার দিনব্যাপী হোসেন মটরস–মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিভিন্ন বিষয়ের উপর মতবিনিময় শেষে সবার সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। টুর্নামেন্টের ইভেন্টগুলো হচ্ছে বালক দ্বৈত অনূর্ধ্ব–১৪,বালক দ্বৈত অনূর্ধ্ব–১৮, বালক একক অনূর্ধ্ব–১৮, মহিলা দ্বৈত উম্মুক্ত, পুরুষ দ্বৈত, প্রবীণ দ্বৈত। টুর্নামেন্টের ইভেন্ট, অংশগ্রহন নীতিমালা ও এন্ট্রি ফি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ : চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বের ২য় তলায় অবস্থিত চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা কার্যালয় (প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত) মোবাইল : টুর্নামেন্ট সম্পাদক : ০১৭১৪–০৭২৭৪২, অফিস সহকারী : ০১৮১১–৬৩৭২৮৬। টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক খেলোয়াড়দের নিজ নিজ ক্লাব ও প্রতিষ্ঠানের প্যাডে আগামী ১০ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট এন্ট্রি ফি জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মহানগর ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান নিশান চাকমা এডিসি, সিএসবি, মো. এবাদুল হক লুলু, মো. শাহাজাহান, সৈয়দ আকতার হোসেন, সালাউদ্দিন খান, নুরুল হক, আবু সোহেল মাহমুদ, যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম মুকুল, মো. মোজাম্মেল হোসেন মাহফুজ, সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান যুগ্ম সম্পাদক ফরিদ আহাম্মদ, কোষাধ্যক্ষ মো. নওশাদ আলম চৌধুরী, সদস্য সেকান্দর কবির, মনতোষ ঘোষ, মনোরঞ্জন সাহা, ফরিদা বেগম, রাকিব মাহমুদ, নাছির মিয়া, এম এ মুসা বাবলু, মোহাম্মদ মারুফ, আব্দুল গফুর পন্টি, দেবাশীষ বড়ুয়া দেবু প্রমুখ।













