ভাঙো এ বিষণ্ন প্রাচীর

দেবাশীষ বড়ুয়া | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

ভাঙো এ বিষণ্ন প্রাচীর,

যেখানে আঁধারের ছায়া দীর্ঘ,

যেখানে স্বপ্নের আলো ধূসর,

নির্জন একাকীত্বে নত হয়ে থাকে হৃদয়।

ভাঙো এ জমাটবাঁধা নীরবতা,

যেখানে বাতাসও কাঁপে ভয়ে,

যেখানে শব্দেরা দেয়াল পেরোতে গিয়েও

হারিয়ে যায় কুয়াশার গহ্বরে।

এসো, রং ছড়িয়ে দেই,

আকাশে তুলির আঁচড় কাটো,

সূর্যকে ডেকে আনো

তার সোনালি শিখায় জ্বালাও প্রেরণার দীপ।

এসো, ভাঙো এ বিষণ্ন প্রাচীর,

নতুন দিনের সূচনা হোক,

স্বপ্নেরা ফিরে পাক ডানা,

আলোয় আলোয় ভরে উঠুক জীবন!

পূর্ববর্তী নিবন্ধরবির জন্য
পরবর্তী নিবন্ধমধুমিতা তোমাকে