বড়পোলে আট কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

নগরের হালিশহর থানার বড়পোল এলাকা থেকে আট কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন হাজেরা আক্তার টুনি (২৫) এবং নুর নাহার ঝিল্লি (৪৫)

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার বড়পোল বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকার জয়নাল জমিদারের ভাড়া ঘরের সামনে অভিযান চালায় হালিশহর থানা পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে টুনি ও ঝিল্লিকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মদের আসর থেকে ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার