ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ব্যাটল অব ব্যাচেস ক্রিকেট কার্নিভাল সিজন–৫–এর শিরোপা জিতেছে রেনেগেডস ২০০৭। ফাইনালে তারা মিলেনিয়াম টাইগার্স তেজগাঁওকে পরাজিত করে। চট্টগ্রাম উইজার্ডের উদ্যোগে আয়োজিত এবারের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় চট্টগ্রামের নোমান কলেজ মাঠে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন পলাশ। টুর্নামেন্টের সেরা ব্যাটার আমির হোসাইন মুরাদ, সেরা বোলার জিতু ইমরান এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সুমন সাহা। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের পরিচালক (অব.) আনিসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার বিভাগের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. সওয়েব উদ্দিন খান, ব্যারিস্টার ইউসুফ খান রাজিব এবং রেনিশা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম উইজার্ডের সদস্য ও বাংলাদেশ হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সোহেল আহমেদ। চট্টগ্রাম উইজার্ডের সভাপতি রাজীব বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টের সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাইফুর জামান শোভন। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সংগঠনের স্পোর্টস সেক্রেটারি সুমন সাহা।












