ব্যবহারে ব্যক্তির পরিচয়

সুমন মজুমদার | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

মানুষকে সৃষ্টি সেরা জীব হিসেবে আখ্যায়িত করা হয়। মানুষের বিবেকবুদ্ধি আছে বলেই মানুষ সৃষ্টিকর্তার অন্যান্য সৃষ্ট জীব থেকে আলাদা। বর্তমানে বিষয়টি উল্টোভাবে প্রভাবিত হচ্ছে। দিন–দিন মানুষের বিবেকবুদ্ধি লোপ পাচ্ছে। কার সাথে কে কী রকম ব্যবহার করবে, মানুষ সেটা বেমালুম ভুলে যাচ্ছে শুধুমাত্র কিছু টাকা–পয়সা ও বিভিন্ন পদ–পদবী পাওয়ার আশায়। মায়ের পেট থেকে কেউ ব্যবহার শিখে আসে না। ভালো ব্যবহার শিখতে হলে ভালো মানুষের সঙ্গ দরকার। বর্তমান সমাজে আমরা যেদিকে তাকাই শুধু দেখি ভালো মানুষগুলো লাঞ্ছিত হচ্ছে সমাজের কিছু অশিক্ষিত মানুষের দ্বারা। এর কোন সুষ্ঠু বিচার খুব একটা হয় বলে মনে হয় না ফলে প্রশ্রয় পেয়ে যাচ্ছে সমাজের কিছু অশিক্ষিত মূর্খ লোক। বর্তমানে যেভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায়, অবিচার ও পারস্পরিক অসম্মান বাসা বেঁধে আছে অচিরেই সুষ্ঠু ও সুন্দর সামাজিক পরিবেশ ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সুশীল সমাজ। এমতাবস্থায় সুন্দর সমাজ তথা দেশ বিনির্মাণে সকলেরই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা উচিত।

পূর্ববর্তী নিবন্ধশহর পরিচ্ছন্নতায় চাই কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা
পরবর্তী নিবন্ধ‘আরাসকা’ ঐতিহ্যের গৌরব, সমাজসেবার অঙ্গীকার