বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বার্ষিক অনুদানের বরাদ্দকৃত চেক গতকাল বিতরণ করা হয়। বৌদ্ধ বিহার মেরামত বাবদ বিশ লক্ষ টাকা, শ্মশান মেরামত বাবদ আট লক্ষ টাকা এবং চিকিৎসা সহায়তা বাবদ সাত লক্ষ টাকার মধ্যে প্রত্যেক ট্রাস্টিদের মাঝে বিভাজন ও বিতরণের অর্থ বরাদ্দের অনুদান ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া কর্তৃক বিহার মেরামত বাবদ এক লক্ষ ছয়ষট্টি হাজার টাকা, শ্মশান মেরামত বাবদ ছয়ষট্টি হাজার টাকা, চিকিৎসা সহায়তা বাবদ আটান্ন হাজার টাকার অনুদানের চেক নগরীর নন্দনকাননস্থ বিসিসি ইউএলের কার্যালয়ে হস্তান্তর করেন। ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়ার কাছ থেকে প্রাপ্ত অনুদানের চেক গ্রহণ করছেন জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত রাউজান উপজেলাধীন কদলপুর সুধর্মানন্দ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শাসন রক্ষিত মহাথের। এসময় উপস্থিত ছিলেন বিসিসি ইউএল’র ডিরেক্টর এপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ট্রস্টি মিথুন রশ্মি বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকল সম্প্রদায়ের সমধিকার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ গুপ্তছড়ায় লালবোর্ট ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার রাজানগরে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন